Bangla

NSTU Official Website

Welcome to the Department of
Bangla

Where Knowledge Meets Industry and Sustainable Grows

Bangla

Shaping Future Leaders at Noakhali Science and Technology University

Excellence in
Bangla

Empowering Innovation, Research, and Global Perspectives at NSTU

Md Masud Rahman

Chairman

Message from the Chairman

সানন্দ শিক্ষা, নান্দনিক সমুন্নতি- বাংলা বিভাগের এই মর্মবাণী উচ্চারণ করে বর্তমান বৈদ্যুতিন পৃষ্ঠায় অভ্যাগত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ২০১৭ সালে যাত্রা শুরু করে আমাদের বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি বিস্তৃত ও বহুমাত্রিক একাডেমিক অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সাফল্য-স্বীকৃতি এসেছে কয়েকটি কারণে। প্রথমত, এখানে অনার্স-মাস্টার্সের পাশাপাশি পিএইচডি কোর্স চালু আছে। দ্বিতীয়ত, বিষয়-সংশ্লিষ্টতার সূত্র ধরে একাডেমিক সেমিনারের পাশাপাশি নানা সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নেয় স্বতঃস্ফূর্তভাবে। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই বিভাগ থেকেই গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং নিয়মিত আছে পিয়ার রিভিউড জার্নালের প্রকাশনা। চতুর্থত, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর মধ্যে প্রথম অনার্স শ্রেণির ওবিই (Outcome Based Education) কারিকুলাম প্রণয়নের পর যথারীতি কয়েক বৎসরান্তে সেটি পরিশোধন-পরিমার্জনের অনন্য নজির স্থাপন করেছে। মাস্টার্স শ্রেণির ওবিই কারিকুলামও অনুমোদিত হয়েছে। এই কারিকুলাম ভাষা-সাহিত্য-সংস্কৃতির সম্যক পাঠদানের পাশাপাশি বিজ্ঞান, বাণিজ্য ও যুগোপযোগী অন্যবিধ বিষয়েও জ্ঞানলাভ নিশ্চিত করেছে। সমৃদ্ধ সম্ভার নিয়ে বিদ্যাচর্চায় সহায়তা করে চলেছে বিভাগীয় সেমিনার। অর্থাৎ পাঠক্রম ও কার্যক্রম দ্বারা আধুনিক, চৌকশ, বিষয়জ্ঞানঋদ্ধ মানবসম্পদ ও ইতিবাচক ব্যক্তিত্ব গড়তে পূর্ণ আয়োজন রয়েছে বাংলা বিভাগের। সর্বোচ্চ ডিগ্রিধারী নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী ও কর্মকুশলী কর্মকর্তা-কর্মচারী এই আয়োজনকে সার্থক করে তুলতে সদা তৎপর আছেন। এসবেরই ফলশ্রুতিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সার্বিক বিচারে সুস্থ-শিল্পিত হয়ে ওঠে আর অত্যাবশ্যক-কাঙ্ক্ষিত জীবিকাও হয় সংহত। এই আত্মবিশ্বাস নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সকল সুধীকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিভাগে।

Mission & Vision

Vision

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অভীষ্ট— শিক্ষার্থীদের মননশীলতা, রুচিশীলতা ও মনুষ্যত্বের উদ্বোধন ঘটানো ও তা লালন করা; যাতে তারা সুযোগ্য নাগরিক ও দেশপ্রেমিক হয়ে দেশ-জাতির সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এভাবে বাংলা বিভাগকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করাই এই বিভাগের পাঠক্রমের অন্যতম লক্ষ্য।

Mission

বাংলা বিভাগের শিক্ষার্থীরা নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে; যার মধ্যে পাণ্ডিত্য, মেধা, দেশপ্রেম, মহানুভবতা এবং সৃষ্টিশীলতার সমন্বয় সাধন হবে। এর মাধ্যমে তারা আমাদের সাহিত্য-সমাজ-সংস্কৃতি, রাষ্ট্র, রাজনীতি সর্বোপরি আমাদের মহান দেশের অগ্রগতির অংশীজন হিসেবে অগ্রগামী হবে। উদার ও সাহিত্যমনস্ক হয়ে তারা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও তাদের জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। অর্জিত তাত্ত্বিক জ্ঞান প্রথমত বাস্তব-জীবনে, দ্বিতীয়ত গবেষণাধর্মী কাজে প্রয়োগ করবে। এভাবে নান্দনিক সৃজন দিয়ে সমাজ ও দেশকে সমৃদ্ধ করবে। এ বিভাগ থেকে পাঠ সম্পন্ন করে শিক্ষার্থীরা পেশাগত জীবনে নিজেকে দক্ষ ও যোগ্যভাবে উপস্থাপন করার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে অধিষ্ঠিত হবে।

0

Programs

0

Teachers

0

Students

0

Staffs

Academic Programs

Explore the diverse academic programs offered by our department...
Department of BAN
Bachelor of Arts (BA)
Undergraduate Duration: 4 Years Credit: 150

Course Started: 2019-2020
Department of BAN
Master of Arts (MA)
Postgraduate Duration: 1 Years Credit: 41

Course Started: 2022-23
Department of BAN
Doctor of Philosophy
Ph.D Duration: 3 Years Credit: 0

Course Started: 2025-2026

Latest News and Events

Stay updated with the latest news and events from our department...
May 05, 2026
Research Image
রবীন্দ্র-নজরুল জয়ন্তী

বিস্তারিত দেখতে নিচের লিংকে ক্লিক করুন

Latest Publications

All members of the department are engaged in the creation of knowledge and in developing solutions for a better future.
Conference 2026

শিখার স্ত্রীরত্ন এবং তাঁদের উত্তরসূরিরা : প্রত্যাশা ও প্রাপ্তির যাত্রাপথ।

Authors: নাজিয়া ফেরদৌস

Publisher: বাংলা একাডেমি

Chapter 2026

আধুনিকতার পূর্ণতা: জসীম উদদীনের কবিতা

Authors: নাজিয়া ফেরদৌস

Book: আত্মপরিচয়ের কবি জসীম উদদীন

Publisher: বাংলা একাডেমি

Chapter 2026

'কাজল শাহনেওয়াজ : বিকল্প কবিতার স্বতন্ত্র স্বর'

Authors: নাজিয়া ফেরদৌস

Publisher: উত্তরপর্ব

Book 2026

মারুফুল ইসলামের কবিতা: বিষয় ও শিল্পরূপ

Authors: নাজিয়া ফেরদৌস

Publisher: অন্যপ্রকাশ

Research Activities

Unlocking new ways of understanding the world around us.

Students Activities

Our Students doing much more cultural activities. Following are few...
Research Image
May 05, 2026 ক্রীড়া
ক্রীড়া সপ্তাহ

Photo Gallery

Our Students doing much more cultural activities. Following are few...
বাংলা বিভাগ
শিক্ষা সফর
রবীন্দ্র-নজরুল জয়ন্তী
প্রকাশনা উৎসব
বসন্ত উৎসব