Press Release
Back to All Press Releases
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত ঘটনায় তদন্ত কমিটি গঠন
তদন্ত কমিটি গঠন
Published: 18 Aug 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নেবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মধ্যে ১৭ আগস্ট ২০২৬ রাতে ও আজ সংগঠিত ঘটনাসমূহের সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের লক্ষ্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য এবং নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।
উক্ত কমিটিকে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।