Press Release
নোবিপ্রবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক সমন্বয় সভা
মাস্টারপ্ল্যান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নোবিপ্রবির অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্পের অধীনে খসড়া অবকাঠামোগত মাস্টারপ্ল্যানের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আগামী ৫০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের অবকাঠামোগত সুবিধাদি বিবেচনায় রেখে এ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এই প্ল্যান বাস্তবায়নের আগে নোবিপ্রবির সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অংশীজনদের মতামত নেয়া হচ্ছে। সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও আধুনিক মাস্টার প্ল্যান যেনো তৈরি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সভায় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কনসালটেন্সি ফার্মের কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪