Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি জার্নালের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

নোবিপ্রবি জার্নালের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

মোড়ক উন্মোচন
Published: 04 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিসার্চ সেল কর্তৃক প্রকাশিত জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি JNSTU (Volume 8)  এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবিকে একটি গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার লক্ষ্যে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন  প্রকাশনায় উৎসাহিত করা এবং গবেষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গবেষণার উৎকর্ষ সাধনে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের আরও আন্তরিকতা, সৃজনশীলতা এবং নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় ‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’ (JNSTU) এর নিয়মিত প্রকাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিধি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রিসার্চ সেলের সহকারী পরিচালকবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



                     (স্বাক্ষরিত)
               ইফতেখার হোসাইন
   সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
          মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪