Environmental Science and Disaster Management

NSTU Official Website

Environmental Science and Disaster Management

News and Events


৫০ বছরের জলবায়ু তথ্য বিশ্লেষণে খাদ্য নিরাপত্তার পথ খুঁজছে নোবিপ্রবি, প্রশংসা প্রধানমন্ত্রীর

৫০ বছরের জলবায়ু তথ্য বিশ্লেষণে খাদ্য নিরাপত্তার পথ খুঁজছে নোবিপ্রবি, প্রশংসা প্রধানমন্ত্রীর

প্রকাশকালঃ July 9, 2026, ক্যাটাগরিঃ প্রকল্পটি পরিচালনা করছেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিনুজ্জামান


আজ (০৯ জুলাই ২০২৬) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর উদ্বোধন শেষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
পরিদর্শনকালে "বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (BCCT)-এর স্টলে প্রদর্শিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিচালিত", “মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং ভবিষ্যতের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু-সহিষ্ণু ফসল নির্বাচন” শীর্ষক গবেষণা প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়।
এ সময় প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান প্রকল্পের উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গবেষণাটিতে মেঘনা অববাহিকার জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস, নিয়ন্ত্রিত পরিবেশে ভবিষ্যৎ জলবায়ুর অনুকরণ, বিভিন্ন মাত্রার লবণাক্ততায় সম্ভাব্য ফসলের অভিযোজন সক্ষমতা মূল্যায়ন এবং জলবায়ু-সহিষ্ণু ফসল নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের বিজ্ঞানভিত্তিক গবেষণার উপর গুরুত্বারোপ করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। দেশের খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অভিযোজন কৌশল প্রণয়নে এই গবেষণা কার্যকর অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
Research Image
৫০ বছরের জলবায়ু তথ্য বিশ্লেষণে খাদ্য নিরাপত্তার পথ খুঁজছে নোবিপ্রবি, প্রশংসা প্রধানমন্ত্রীর
Research Image
নোবিপ্রবি ইএসডিএম বিভাগের এলামনাইদের নেতৃত্বে সোবেল ও পিয়াস