Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

রিজেন্ট বোর্ডের সদস্য
Published: 12 Nov 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী তিন বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ মনোনয়নে সন্তোষ প্রকাশ করে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত ও তাকে স্বাগত জানাই। তার দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তার অন্তর্ভুক্তিতে রিজেন্ট বোর্ডের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি। আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

        স্বাক্ষরিত
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)