Press Release
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নোবিপ্রবির দুই ছাত্রীর সাফল্যে উপাচার্যের অভিনন্দন
নোবিপ্রবির দুই ছাত্রীর সাফল্যে উপাচার্যের অভিনন্দন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হয়ে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২-১ সেটে জয় অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিজয়ী শিক্ষার্থীরা হলেন নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ও সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারা সাদিয়া নূর।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের জন্য সাধুবাদ জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, তাদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে। তিনি আগামী দিনেও তাদের সাফল্যেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, রাজধানীর শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৩ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এ প্রতিযোগীতার আয়োজন করে।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪