Press Release

Back to All Press Releases
শীঘ্রই নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

শীঘ্রই নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার
Published: 29 Sep 2026

তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার  (২৯ সেপ্টেম্বর ২০২৬) ইউজিসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিংয়ের তথ্য এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা উল্লেখ করে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।

এ প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুতই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সেন্টারের অধীনে থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করা হবে। এ সেন্টারের মাধ্যমে ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে  তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান উপাচার্য।



                   (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪