Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
Published: 15 Sep 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নিজস্ব একটি ওয়েবসাইট তৈরির জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং এ ওয়েবসাইটের মাধ্যমে ক্লাবের বিজ্ঞানভিত্তিক নানা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ সময় অন্যান্যের মাঝে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া ও সাধারণ সম্পাদক সাদমান রাকিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনকৃত nstusc.org ওয়েবসাইটটির মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সকল তথ্য, নিউজ এবং কার্যক্রমের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করেছে নোবিপ্রবি সিএসটিই বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালতি সফটওয়্যার স্টার্টআপ nanitex।



                    (স্বাক্ষরিত)
              ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪