Press Release

Back to All Press Releases
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে  নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে  নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া মাহফিল

মিলাদ ও দোয়া
Published: 15 Aug 2026

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে অপরিসীম ত্যাগ ও সুযোগ্য নেতৃত্বের জন্য তিনি চির অমর হয়ে থাকবেন।

 

                  (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪