Press Release

Back to All Press Releases
BdREN–CUP আয়োজিত সেমিনারে নোবিপ্রবি উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের অংশগ্রহণ

BdREN–CUP আয়োজিত সেমিনারে নোবিপ্রবি উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের অংশগ্রহণ

বিশেষ সেমিনার
Published: 22 Jul 2026

দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একাডেমিক প্রকাশনা প্রতিষ্ঠান Cambridge University Press (CUP)-এর যৌথ উদ্যোগে ‘‘BdREN–CUP Collaboration: Pathway towards Global Knowledge” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই ২০২৬) রাজধানীর  হোটেল শেরাটনে অনুষ্ঠিত এ বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও BdREN ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।  

এ সম্পর্কে নোবিপ্রবি উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের জ্ঞানসম্পদের প্রবেশাধিকার নিশ্চিত করা, গবেষকদের জন্য উন্নত ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বৃদ্ধি ও প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের গবেষণা ও উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক মানের একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গবেষকদের জন্য একটি টেকসই ও কার্যকর জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরির রোডম্যাপ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তিনি।

সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন Cambridge University Press (CUP)-এর ন্যাশনাল সেলস হেড দেবোত্তম ভট্টাচার্য ও BdREN-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে নোবিপ্রবি থেকে অংশগ্রহণ করেন পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান এবং ডেপুটি লাইব্রেরিয়ান মো. বাবার আলী। অনুষ্ঠানের আয়োজন করে BdREN and Cambridge University Press (CUP)।
 
 
 
                      (স্বাক্ষরিত)
               রায়হান কায়সার হাশেম
                  সহকারী রেজিস্ট্রার
           জনসংযোগ ও প্রকাশনা দপ্তর