Press Release
নোবিপ্রবি উপাচার্যের তুরস্ক গমন
MoU
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় আয়োজিত ইরাসমাস স্টাফ মোবিলিটি কর্মসূচিতে অংশগ্রহণ এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্দেশ্যে আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) ঢাকা ত্যাগ করেছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সফরকালে তিনি পামুক্কালে বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন। বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড . গোলাম রব্বানী নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় অর্জিত সাফল্য, র্যাঙ্কিং, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। উপাচার্য ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন এবং ২৬ জুলাই দেশে ফিরবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি। উপাচার্যের এ সফর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪