Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নোবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
Published: 30 Jun 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

এদিন সকালে নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা পরিবেশ সংরক্ষণে যে পদক্ষেপগুলো নিয়ে থাকি তা নিয়ে আলোচনা করি এবং সেগুলোর প্রেক্ষিতে একটি পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করি। পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা এবং পরিবেশ সম্পর্কে সকলের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে। এ সময় তিনি ক্যাম্পাসকে একটি গ্রীণ ক্যাম্পাসে পরিণত করতে প্লাস্টিক পণ্য বর্জনের পাশাপাশি বেশি করে গাছ লাগানোর শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

উপাচার্য তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের পরিবেশ নিয়ে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সাম্প্রতিক চীন সফরে বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুতের ওপর গুরুত্বারোপ করেন। আগামী ৫০ বছরের জন্য আমরা একটি মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করছি, সেখানে পরিবেশ বান্ধব ক্যাম্পাস নিশ্চিতে সৌর বিদ্যুৎ এবং পরিকল্পিত বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। আমরা আর্সেনিক মুক্ত পানির জন্য জাইকার সঙ্গে একটি প্রজেক্ট বাস্তবায়নে অগ্রসর হচ্ছি। যা বাস্তবায়ন হলে একটি বড় সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। 


আমরা আগামী ৫০ বছরের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করছি, যাতে করে একটি পরিবেশ বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের এখানেও সৌর বিদ্যুতের ব্যবহার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের লক্ষ্যমাত্র রয়েছে আগমী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের। আমরাও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সরকারের সহযোগী হতে পারি। এ সময় উপাচার্য আরও বলেন,  আমরা আর্সেনিক মুক্ত পানির জন্য জাইকার সঙ্গে একটি প্রজেক্ট বাস্তবায়নে অগ্রসর হচ্ছি। যা বাস্তবায়ন হলে একটি বড় সমস্যার সমাধান হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 
আলোচনা সভায় অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।