Press Release

Back to All Press Releases
এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে নোবিপ্রবি

এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে নোবিপ্রবি

THE Rankings 2026
Published: 24 Apr 2026

টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ২০২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদ্য প্রকাশিত Times Higher Education Asia University Rankings 2026 এ ৬০১-৮০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে। আমি আমাদের সম্মানিত শিক্ষকমন্ডলী, গবেষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও সহযোগী কর্মচারীবৃন্দদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আরো একটি সুখবর আপনাদের সাথে শেয়ার করছি। ২০২৫ সালে নোবিপ্রবি থেকে মোট ৫৪৯টি গবেষণাপত্র শুধুমাত্র স্কোপাস-লিস্টেড জার্নালে প্রকাশিত হয়েছে যা এখানে এযাবৎকালে সর্বোচ্চ এবং দেশের যে কোন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। নোবিপ্রবির এই অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে বিশ্বের প্রথিতযশা ফ্যাকাল্টি এবং গবেষকবৃন্দকে আমাদের সাথে যুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা উদ্ভাবনী গবেষণায় জোর দিচ্ছি এবং আশা রাখি অদূর ভবিষ্যতে নোবিপ্রবির অ্যাফিলিয়েশনে আমরা  রিসার্চ কমার্শিয়ালাইজেশন (টেকনোলজি ট্রান্সফার) করতে পারবো, যা বাংলাদেশে একটি মাইল ফলক হবে" নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য এমন ভাবে ইনপুট দিয়ে যাচ্ছি যা শত বছর বিশ্ববিদ্যালয়কে উপকৃত করবে। সকল শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।