Notices
Back to All Notices
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন সংক্রান্ত নোটিশ
Published Date: 06 May 2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ০৬/০৫/২০২৬ তারিখ দুপুর ১২:৩০টা হতে ১৩/০৫/২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে।
লক্ষ্যনীয়ঃ
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোন আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।
বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়গুলো পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে (আলাদাভাবে আবেদনের প্রয়োজন নাই)। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা যুক্ত হবে।
বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://gstadmission.ac.bd/