Public Relations and Publication Office
Public Relations and Publication Office of NSTU
Welcome to the
Public Relations and Publication Office of NSTU
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর ‘জনসংযোগ ও প্রকাশনা দপ্তর’। ‘নোবিপ্রবির মুখপাত্র’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রচার ও প্রসারে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে দপ্তরটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় ও আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানের খবর ও ছবি সংগ্রহ করে তা প্রকাশের জন্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে প্রেরণ করা হয় এ দপ্তরের মাধ্যমে। একইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত; অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, সেল, সেন্টার, দপ্তর, হল ও সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতাসহ পুরষ্কার বিতরণী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান, উদ্যোগ ও অর্জনের সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর কাজটিও সুচারুভাবে পালন করে আসছে ‘জনসংযোগ ও প্রকাশনা দপ্তর’। সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন ক্রোড়পত্র ও বিজ্ঞাপনসমূহ জাতীয় দৈনিকে প্রকাশের কাজটিও এ দপ্তর থেকে সম্পাদিত হয়। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন, ‘বিশ্ববিদ্যালয় বার্তা’,বর্ষপঞ্জি, ডায়েরি, সমাবর্তন ম্যাগাজিন ও গুরুত্বপূর্ণ দিবসের শুভেচ্ছা কার্ডসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ প্রকাশনার কাজগুলোও জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মপরিধির অন্তর্ভুক্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন তথ্যাদি পৃথক পৃথক ছকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনে প্রকাশ, হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (হেমিস) হালনাগাদ করা ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সেন্সাসে প্রকাশের জন্য প্রেরণ করা হয় এ দপ্তরের মাধ্যমে।
Office Head
Information Unavailable
Message will be Updated soon
The message from the office head is currently unavailable.
Please check back later.
Unit
Contact Information
Address
Noakhali Science and Technology University
Phone
01825003211
pr@office.nstu.edu.bd
Website
Link doesn't provided